ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

ফের ভাইরাল প্রিয়া প্রকাশের ভিডিও   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৭, ৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৪:১৭, ৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

 

‘ওরু আদার লাভ’-এর সিনেমার একটি গানের জন্য রাতারাতি ভাইরাল হয়ে যায় ভিডিও। তাঁর চোখের ভ্রু পল্লবের  ইশারায় আট থেকে আশির হৃদয়ে ওঠে ঝড়।

রাতারাতি ভাইরাল হওয়া সেই দক্ষিণী কন্যার ভিডিও এবার ফের ছড়িয়ে পড়ল ইন্টারনেটে। আর সেই ভিডিও প্রকাশ পাওয়ার পর পরই, ভাইরাল হতে থাকে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি লাল পোশাক পরে শপিং মলে হাজির হতে দেখা যায় প্রিয়া প্রকাশ ওয়ারিয়রকে। এক মহিলার হাত ধরে শপিং মলে যেতে দেখা যায় দক্ষিণী কন্যাকে। শপিং মলে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে প্রিয়াকে ঘিরে মানুষের ভিড় বাড়তে শুরু করে। তাঁদের সঙ্গে হাসি মুখেই কথা বলতে দেখা যায় প্রিয়া প্রকাশ ওয়ারিয়রকে। আর ওই ভিডিও ছড়ানোর পরপরই হু হু করে তা ছড়িয়ে পড়ে। নেটিজেনরা আবার জোর আলোচনা শুরু করে দেন দক্ষিণী এই কন্যাকে নিয়ে।

এদিকে প্রিয়া প্রকাশ ওয়ারিয়র একজন রক্ষণশীল পরিবারের মেয়ে বলে সম্প্রতি বেশ কয়েকটি ওয়েবসাইট দাবি করে। এমন কী, প্রিয়া নিজে কোনও মোবাইল ব্যবহার করেন না। ইন্টারনেটে কিছু দেখতে হলে, প্রিয়া মায়ের ফোন থেকেই তাতে চোখ বুলিয়ে নেন বলেও দাবি করেন তাঁর বাবা। শুধু তাই নয়, মেয়ের ভিডিও ভাইরাল হওয়ার পরও তিনি জানতেন না। এক বন্ধুর কাছ থেকেই প্রথম তিনি ওই খবর জানতে পারেন বলেও প্রিয়ার বাবা জানান। সূত্রঃ জি নিউজ

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি